দশম শ্রেণী (বাংলা) MODEL SET -B



দশম শ্রেণী  (বাংলা)
MODEL SET-B
২ নম্বরের জন্য (২ টি ) প্রশ্নের উত্তর লেখো       ২ + ২ = ৪
১.  ‘সচকিতে বীরবর দেখিলা সন্মুখে’  —বীরবর সন্মুখে  কী দেখলেন  ?
২.  ‘দুই বিঘা জমি’ —কবিতায় উপেনের জমি জমিদার কেন কিনতে চেয়েছিলেন ?
৩.  “বাংলার মুখ আমি দেখিয়াছি” —কবিতায় দিনরাত্রির কোন কোন সময়ের কথা উল্লিখিত আছে ?
৪.  ” কিন্তু সেই শিশুটিকে আমি —“  —এখানে কোন শিশুর কথা বলা হয়েছে ?
৫.  “চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তুপ” —এই প্রসঙ্গে কবি কোন কোন গাছের উল্লেখ করেছেন ?
৬.  “চোখে পড়ছে না যদিও, তবু আছে “  —চোখে দেখা না পেলেও বস্তুটির অবস্থান সম্পর্কে কারা  নিঃসংশয় ?
৭.   “জনম তব কোন মহাকুলে ” —মহাকুলটির পরিচয় দাও ।
৮.  “নাহি শিশু লঙ্কাপুরে, শুনি না হাসিবে এ কথা ” —কোন কথা শুনে শিশুরা হাসবে ?
৯.   “টিকির গিঁটে দাড়ির ঝোপে” —আজও যা উড়ছে ,”  টিকি দাড়ির সঙ্গে তার সম্পর্ক কী ?
১০.  “গল্পটা সবাই জানে “  —এখানে কোন গল্পর কথা বলা হয়েছে ?

৩ নম্বরের জন্য ( ২টি )        ৩ + ৩ = ৬    ( কমবেশি ৫টি বাক্যে লেখো )
১.  “স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে / পড়ি কী ভূতলে শশী যান গড়াগড়ি /ধুলায় ?” —’স্থানু’ শব্দটির অর্থ কী ?    অংশটির তাৎপর্য ব্যাখ্যা কর  ।
২.  “এর মাঝে তুই আলোক-শিশু কোন অভিযান করবি, শুনি”  —’আলোক-শিশু’ কথাটির অর্থ কী ?  সে কোন অভিযান করতে চায় ?
৩.  “কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে”  —কার কথা বলা হয়েছে ?   উদ্ধৃতিটির তাত্পর্য বিশ্লেষণ কর ।
৪.  “জানিস যদি, খবর শোনা বন্ধ খাঁচার ঘেরা টোপে ” —কবি কোন খবর শোনাতে চেয়েছেন ?  ‘বন্ধ খাঁচার ঘেরা টোপ’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন ?
৫.  “শ্যামার নরম গান শুনেছিল ।” —কে কখন শ্যামার নরম গান শুনে ছিল ?  ‘শ্যামার নরম গান’ কথাটির অর্থ কী ?
৬.  “বাবু যত বলে,  পারিষদ দলে বলে তার শতগুণ”  —বাবু কী বলেন ?  কেন বলেন ?
৭.  “তাহাদের  ছায়া পড়িয়াছে”  —কাদের ছায়া কোথায় পড়িয়াছে ?  বহুকাল আগে কে কোথায় এমন ছায়া  দেখেছিল বলে কবি মনে কল্পনা করেছেন ?
৮.   ” গুণবান যদি /পরজন, গুণহীন স্বজন, তথাপি / নির্গুণ স্বজন শ্রেয়ঃ” —’গুণবান পরজন’ এবং ‘গুণহীন স্বজন’  কারা  ?  ‘তথাপি নির্গুণ স্বজন শ্রেয়ঃ’ —কথাটি এখানে কেন বলা হয়েছে ?
৯.   “ওটা দিতে হবে ” —কী দিতে হবে ?  দিলে আদায়কারীর পক্ষে কী ধরনের সুবিধা লাভের সুযোগ ঘটবে ?
১০.  “শয়তানদের মন্ত্রনাগার”  বলতে কবি নজরুল কাকে বুঝিয়েছেন ?  কেন তিনি এই তুলনা করেছেন ?

৮ নম্বরের জন্য ১টি প্রশ্নের উত্তর লেখ  -   ৮  ( কমবেশি ১২টি বাক্যে )
১.  ‘বাংলার মুখ আমি দেখিয়াছি ‘কবিতায় বাংলার প্রতি কবির কোন মনোভাব ফুটে উঠেছে তা কবিতাটি অবলম্বনে লেখো ।
২.  ‘দুই বিঘা জমি’  অবলম্বনে বঙ্গভূমির রূপের বর্ণনা কর ।  উপেন কোন কোন পথ অতিক্রম করে তার নিজ ভিটেতে উপস্থিত হয়েছিল ?
৩.  ” বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ”  কাব্যাংশ অবলম্বনে বিভীষণ ও ইন্দ্রজিৎ চরিত্রের তুলনামূলক আলোচনা কর ।
৪.  ” বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ”  কাব্যাংশে বিভীষণের প্রতি ইন্দ্রজিতের অভিযোগ সংক্ষেপে লেখ ।
৫.  ‘পথের দিশা’ কবিতায় কবি সমকালীন পরিস্থিতি সম্পর্কে যে উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করেছেন, তা বিবৃত কর ।
৬.  ‘পথের দিশা’ কবিতা অবলম্বনে কবি নজরুল ইসলাম কোন পথের সন্ধান করেছেন ? কবিতা অবলম্বনে কবির এই প্রত্যাশার যৌক্তিকতার বিচার কর ।

৫ নম্বরের জন্য ১ টি প্রশ্নের উত্তর লেখ
৭.   ‘লোহার ব্যথা ’ কবিতায় কবি কর্মকার ও লোহার মধ্য দিয়ে কোন কথাকে ব্যক্ত করতে চেয়েছেন ? কবিতাটির নামকরণের সার্থকতা বিচার কর ।
৮.  ‘লোহার ব্যথা ’ বলতে কবি আসলে কিসের ব্যথার কথা বলেছেন ?  কবি এই কবিতায় যে রুপকের আশ্রয় নিয়েছেন, তা নিজের ভাষায় বুঝিয়ে দাও ।
৯.  ‘চিঠি’  কবিতা অবলম্বনে সরলার মার স্বদেশ প্রীতির পরিচয় দাও । কবিতাটির উপস্থাপন বৈশিষ্ট লেখ ।
১০.  ‘চিঠি’  কবিতা অবলম্বনে সরলার মা কিভাবে আন্তজার্তিক হয়ে উঠেছে ?  তার মনের জগতকে দুজ্ঞেয় বলা হয়েছে কেন ?

                                                                    বিভাগ - খ
                                                        ————————
১ . অনধিক তিনটি বাক্যে উত্তর লেখ     ( যে কোনো ২ টি )       ২ x ২ = ৪
১.১   “কিছু আহার দিয়া আমার প্রাণরক্ষা করুন” —কেন এ কথা বলা হয়েছে ?
১.২   ” তাহার প্রার্থনা শুনিয়া,  সে ব্যক্তি বলিল ” —প্রার্থনাটি কি ছিল ?
১.৩   “বড়ো দুঃখ হলো গৌরবির” — গৌরবির দুঃখের কারণ কি ?
১.৪   ‘এই বলিয়া নমস্কার করিয়া সে প্রস্থান করিল । ’ —সে কি বলে প্রস্থান করল ?
১. ৫  ‘কানা ফকিরে কলেরা চালান দিচ্ছে’ ।  —কানা ফকির কেমন করে কলেরা চালান দেয় ?
১.৬   “এর যে নাম ম্যাপে দেওয়া আছে তা খুব অর্থ পূর্ণ ” —ম্যাপে দেওয়া নামটি কি ?
১.৭   ‘আমরা ছিলাম চাকরদেরই শাসনের অধীনে ।’  —বক্তাদের চাকরদের অধীনে রাখা হত কেন ?
১.৮   নেয়ামত খলিফার কোন কাজ বালক রবীন্দ্রনাথকে দুঃখ দিত ?
১.৯   “কি জানি খুশি হইবে কি নারাজ হইবে” —কখন এমন মনে হয়েছিল ?
১.১০   “হাকিমুদ্দির মনের সাধটা মিটিল ।”  —হাকিমুদ্দির মনের সাধটা কিভাবে মিটল বলে বক্তা মনে করেন ?