ইতিহাস সাজেশন - ২০১৩, দশম শ্রেণী



ইতিহাস সাজেশন - ২০১৩, দশম শ্রেণী
———————————————————————————————————
১। একটি অথবা দুটি শব্দে উত্তর দাও :-    [যে-কোন দশটি]                            [১ x ১০ = ১০]
(ক)  কবে সলবাই সন্ধি স্বাক্ষরিত হয়  ?
(খ)  একজন ‘থিওসফিক্যাল সোসাইটির’ প্রতিষ্ঠাতার নাম লেখ  ।  
(গ)  ‘স্বরাজ আমার জন্মগত অধিকার’— কে বলেছিলেন ?
(ঘ)  কোন বিদ্রোহ ভাগনাডিহিতে হয়েছিল ?  
(ঙ)  সিপাহী বিদ্রোহের সময় কে দিল্লির বাদশাহ ছিলেন ?
(চ)  ‘সীমান্ত গান্ধী’ কাকে বলা হয় ?
(ছ)  ‘মেইন ক্যাম্প’ -এর রচয়িতা কে ছিলেন ?
(জ)  কবে কংগ্রেস সোসালিস্ট পার্টি গড়ে উঠে ?
(ঝ)  স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন  ?
(ঞ)  সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিলেন  ?
(ট)  বান্দুং কোথায় অবস্থিত  ?
(ঠ)  দক্ষিণ আফ্রিকার প্রথম অ-শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট কে ছিলেন ?
(ড)  এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
(ঢ)  কে ‘ফরোয়ার্ড ব্লক’ প্রতিষ্ঠা করেন ?

২।  দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :-    [যে-কোন দশটি]                       [২ x ১০ = ২০]
(ক)  বেসিনের সন্ধির (1802) গুরুত্ব লেখো  ।
(খ)  কর্ণওয়ালিশ কোড  কি   ?
(গ)  সূর্যাস্ত আইন কি  ?
(ঘ)  কংগ্রেসের সুরাট অধিবেশন (1907) কেন গুরুত্বপূর্ণ  ?
(ঙ)  সাইমন কমিশন কেন গঠন করা হয়  ?
(চ)  1813 খ্রিস্টাব্দের সনদ আইন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর ব্যবসার উপর কি প্রভাব ফেলে ?
(ছ)  আটলান্টিক চার্টার -এর গুরুত্ব লেখো  ।
(জ)  ‘ক্ষুদিরাম বসু’ কেন স্মরনীয় ?
(ঝ)  সম্মিলিত জাতিপুঞ্জের দুটি প্রধান উদ্দেশ্য লেখো  ।
(ঞ)  ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়, ইয়াল্টা সম্মেলনে উপস্থিত দেশগুলির নাম লেখো ।
(ট)  সিপাহী বিদ্রোহ কবে ও কোথায় শুরু হয়েছিল  ?
(ঠ)  ক্যাবিনেট মিশন কী উদ্দেশ্যে ভারতে এসেছিল  ?
(ড) ডিরোজিও -র অনুগামীদের কি বলে ? তাঁরা কি আদর্শ পালন করত ?
(ঢ)  কবে কী উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়  ?

৩।  সাত অথবা আটটি বাক্যে উত্তর লেখ :-                                  [৪ x ৫ = ২০]
(ক) সিপাহী বিদ্রোহের অর্থনৈতিক কারণ লেখ  ।
                               অথবা      
                       সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণ লেখ  ।

(খ)  ইতালীতে মুসোলিনী কিভাবে ক্ষমতা দখল করেন ?        
                             অথবা       ‘মিউনিখ চুক্তি’ সম্পর্কে লেখো  ।

(গ)  উনবিংশ শতাব্দীতে সমাজ সংস্কার আন্দোলনে রামমোহন রায়ের ভূমিকা লেখো  ।
                             অথবা
                       প্রার্থনা সমাজ সম্বন্ধে যা জান লেখো  ।   
 (ঘ)  ‘ঠান্ডা লড়াই’ সম্বন্ধে যা জান লেখো  ।       
                              অথবা   
                        বান্দুং সম্মেলন (1955) সম্বন্ধে যা জান লেখো  ।
 (ঙ)  চম্পারণ সত্যাগ্রহ কী  ?      
                            অথবা
                       ত্রিপুরা কংগ্রেস (1939) কেন গুরুত্বপূর্ণ   ?

৪।  প্রশ্নগুলির উত্তর লেখ:-                                                                  [৬ x ৫ = ৩০]
(ক)  কবে চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ হয়েছিল ? যুদ্ধক্ষেত্রে মহীশূরের কোন শাসকের মৃত্যু ঘটে  ?
       কেন লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা  নীতি গ্রহন করেছিলেন ?                [১+১+৪=৬]
                        অথবা
      কবে পিটের ভারত শাসন আইন পাশ হয়  ?  সুপ্রীম কোর্টের প্রথম বিচারপতির নাম কি ? 
      আইনের শাসন সম্পর্কে সংক্ষেপে লেখো ।                                                       [১+১+৪=৬]

(খ)  ভারতসভা কে ও কবে প্রতিষ্ঠা করেন ?  ভারতসভার উদ্দেশ্য ও অবদান উল্লেখ করো ।  [১+১+৪=৬]
                           অথবা
      ইলবার্ট বিল কি ? কে এবং কেন এর বিরুদ্ধে আন্দোলন করেছিল ?                                   [৩+১+২=৬]

 (গ)  কালো আইন কোন আইনকে বলে ?  কবে এই আইন পাশ হয় ? 
       জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড সম্বন্ধে যা জান লেখো ।                                      [১+১+৪=৬]
                          অথবা ,   খিলাফৎ আন্দোলন কেন হয়েছিল ?  খিলাফৎ আন্দোলনের একজন নেতার নাম লেখো ।
     গান্ধীজী কেন অসহযোগ আন্দোলনের সঙ্গে খিলাফৎ আন্দোলন যোগ করেছিলেন ?               [৩+১+২=৬]

(ঘ)  ব্রহ্মদেশ কবে স্বাধীন হয় ?   ভেটো কি ?  পঞ্চশীল বলতে কী বোঝ  ?              [১+২+৩=৬]
                          অথবা
     সম্মিলিত জাতিপুঞ্জ কবে ও কোথায় গড়ে উঠে ?  জোট নিরপেক্ষ আন্দোলনের গুরুত্ব লেখো  [১+১+৪=৬]   

(ঙ)  ‘ক্রিপস মিশন’ ভারতে আসার কারণ কী ছিল  ?  ক্রিপস এর প্রস্তাবগুলি কি ছিল ? এই মিশন কেন ব্যর্থ হয় ? [২+২+২=৬]
                                                অথবা
    স্বরাজ দলের কর্মসূচী কি ছিল  ? দলের সভাপতি কে ছিলেন ? স্বরাজ দল কেন ব্যর্থ হয়েছিল ? [২+১+৩=৬]

৫। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :-    [যে-কোন ১টি]                             [১ x ১০ = ১০]
(ক) ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজী সুভাষ চন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনীর অবদান আলোচনা কর ।
(খ)  প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা কর ।    
(গ)  ১৮৫৭ খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের প্রকৃতি আলোচনা কর ।
(ঘ)  অসহযোগ আন্দোলনের পটভূমি, কর্মসূচী ও গুরুত্ব আলোচনা কর ।